কিশোরগঞ্জের
পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার
বেলা সাড়ে ৩টায় উপজেলার নারান্দী ইউনিয়নের নূরপুর মাঠে এ প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয় এবং বিকাল সাড়ে ৫টায় শেষ হয়। নারান্দী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ও নারান্দী নূরপুর যুব সমাজের
উদ্যোগে তৃতীয় বারের মত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনটি দলে ১৪টি ঘোড়া
এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগিতা দেখতে পাকুন্দিয়া উপজেলাসহ
আশপাশের উপজেলা ও ইউনিয়নের প্রায় এক লাখ দর্শনার্থী সমবেত হয়। দাপট এ
ঘোড়দৌড়ে চ্যাম্পিয়ান হয়েছেন টাঙ্গাইলের আবুল হাসিম মেম্বার তিনি পেয়েছেন
একটি ফ্রিজ। ১ নম্বর দলে প্রথম হয়েছেন নারান্দী গ্রামের হাবিবুর রহমান,
তিনি পেয়েছেন একটি ফ্রিজ। দ্বিতীয় হয়েছেন ঢাকার শফিকুল ইসলাম, তিনি পেয়েছেন
একটি রঙ্গিন টেলিভিশন। তৃতীয় হয়েছেন শেরপুরের ইলিয়াস আলী, তিনি পেয়েছেন
একটি রঙ্গিন টেলিভিশন। ২ নম্বর দলে প্রথম হয়েছেন শিবপুরের খোকন মিয়া, তিনি
পেয়েছেন একটি রঙ্গিন টেলিভিশন।
দ্বিতীয় হয়েছেন টাংগাইলের বেলাল মিয়া, তিনি
পেয়েছেন একটি রঙ্গিন টেলিভিশন এবং তৃতীয় হয়েছেন নান্দাইলের রিয়াবুল ইসলাম
তিনি পেয়েছেন একটি রঙ্গিন টেলিভিশন। ৩ নম্বর দলে এ-গ্রুপে প্রথম হয়েছেন
বনগ্রামের মাসুদ, তিনি পেয়েছেন একটি রঙ্গিন টেলিভিশন। দ্বিতীয় হয়েছেন
পুলেরঘাটের আবুল কালাম, তিনি পেয়েছেন একটি মোবাইল সেট এবং তৃতীয় হয়েছেন
নাগেরগাঁওয়ের খোকন, তিনি পেয়েছেন একটি মোবাইল সেট। বি-গ্রুপে প্রথম হয়েছেন
কটিয়াদীর কাজল মিয়া, তিনি পেয়েছেন একটি রঙ্গিন টেলিভিশন। দ্বিতীয় হয়েছেন
কটিয়াদীর শাহ রুহুল আমীন, তিনি পেয়েছেন একটি মোবাইল সেট এবং তৃতীয় হয়েছেন
শেরপুরের ইলিয়াস উদ্দিন, তিনি পেয়েছেন একটি মোবাইল সেট। এছাড়াও
অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারান্দী গ্রামের বিশিষ্ট
শিল্পপতি এম.এ মান্নান মানিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো.
সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া ডিগ্রি
কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, নারান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.
জহিরুল ইসলাম খোকন, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন প্রমুখ।

No comments:
Post a Comment