দীর্ঘ
পাঁচ বছর পর আবারও জুটি বাঁধছেন ঢালিউড কিং শাকিব খান ও তমা মির্জা।
শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ছবিতে দেখা যাবে তাদের। এ ছাড়া এ
ছবিতে আরও অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলী শবনম। নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে
তমা মির্জা বলেন, ‘শাকিব খানের সঙ্গে প্রথম ছবিটি ছিল ত্রিভুজ প্রেমের।
নতুন ছবির গল্প এগিয়েছে তিনটি চরিত্র ঘিরে। আগের ছবিটিতে সহশিল্পী ছিলেন
অপু বিশ্বাস, এবার পেয়েছি বুবলীকে। এফডিসিতে তিন দিন ধরে আমরা ছবিটির শুটিং
করছি।’
ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন আফজাল শরীফ, মিজু আহমেদ,
সাদেক বাচ্চু, নূতন, রেহেনা জলি, কমল পাটেকারসহ আরও অনেকে। এর আগে সোহানুর
রহমান সোহান পরিচালিত ‘এক মন এক প্রাণ’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন শাকিব ও
তমা মির্জা। উল্লেখ্য, শাহিন সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ ছবিতে পার্শ্ব
নায়িকা হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তমা মির্জা।
‘অহংকার’ ছবি ছাড়াও তমা ‘অ্যাডিকশন’, ‘গেম রিটানর্স’, ‘চল পালাই’ নামে
তিনটি ছবির কাজ করছেন। এ ছাড়া তার অভিনীত ‘গ্রাস’ ছবিটি শিগগিরই মুক্তি
পেতে যাচ্ছে।

No comments:
Post a Comment