এক
‘বিস্ময় স্পিনার’কে নিয়ে আগামী মাসে ভারতে যাচ্ছে স্মিথবাহিনী৷ চার
টেস্টের সিরিজে দলে চার ফুলটাইম স্পিনার রেখেছে অস্ট্রেলিয়া৷ শেষ বার ভারত
সফরে হারের (০-৪) বদলা নিতে এবার স্পিন’কেই হাতিয়ার করছে অসিবিগ্রেড৷
বয়স ২৩। এখনও পর্যন্ত টেস্টও খেলেননি। এর মধ্যেই অসি মিডিয়ায় আলোড়ন
তুলেছেন মিচেল সোয়েপসন। অস্ট্রেলিয়ার মিডিয়া ইতিমধ্যেই তাকে ‘বিস্ময়
স্পিনার’ অ্যাখ্যা দিয়েছে। কেউ কেউ আবার তাকে ‘জুনিয়র ওয়ার্ন’ বলছেন।
কারণ সোয়েপসনের বোলিং অ্যাকশন অনেকটাই কিংবদন্তি অসি লেগ-স্পিনার শেন
ওয়ার্নের মতো৷
সিনিয়র স্তরে বাইশ গজে অভিজ্ঞতা বলতে মাত্র ১৪টি
প্রথমশ্রেণির ম্যাচ৷ কুইন্সল্যান্ডের হয়ে এর মধ্যেই বেশ সফল৷ তুলে
নিয়েছেন ৪১টি উইকেট৷ ‘বিস্ময় স্পিনার’-কে নিয়ে অসি নির্বাচক কমিটির
অস্থায়ী চেয়ারম্যান ট্রেভর হনসের বক্তব্য, ‘সোয়েপসন একজন তরুণ
লেগ-স্পিনার৷ বলে দারুণ রিপ রয়েছে৷ ওর উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে৷
ফেব্রুয়ারিতে ৪ টেস্টের সিরিজ খেলতে ভারতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ভারতে
স্মিথবাহিনীর জন্য যে ‘স্পিনিং ট্র্যাক’ অপেক্ষা করছে, তা ভালোভাবেই জানেন
অসি নির্বাচকরা। সেই কারণে এই নবাগত স্পিনার-সহ চার জন স্পেশালিস্ট
স্পিনারকে ভারত সফরের দলে রেখেছে অস্ট্রেলিয়া৷ সোয়েপসন ছাড়াও দলে
রয়েছেন নাথান লায়ন, অ্যাস্টন অ্যাগার ও স্টিভ ও’কেফে৷ ২৩ ফেব্রুয়ারি
পুণেতে প্রথম টেস্ট৷

No comments:
Post a Comment