Monday, January 16, 2017

দ্বিতীয় ইনিংসেও রেকর্ড গড়লেন সাকিব!

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে একের পর এক রেকর্ড গড়েছেন সাকিব। ডাবল সেঞ্চুরির পাশাপাশি ক্যারিয়ারের সর্বোচ্চ রান গড়েছেন তিনি। গড়েছেন অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে জুটির রেকর্ড। তবে টেস্টের দ্বিতীয় ইনিংসে আজ যে রেকর্ড গড়েছেন, তা না হলেই ভালো ছিল সাকিবের জন্য। সকালে ব্যাট করতে নেমে মাত্র অষ্টম বলেই আউট হন সাকিব! মাত্রই উইকেটে এসেছেন, মিচেল স্যান্টনারের চারটি বল ভালোভাবেই খেললেন।
পঞ্চম বলটাতেই হঠাৎই প্রলয় নাচন! অযথা হাঁকাতে গেলেন স্যান্টনারকে। মিড অনও পার হলো না সে বল। কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ইতিহাসে নাম লিখিয়ে ফিরলেন ড্রেসিংরুমে। ইতিহাসের মাত্র সপ্তম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও শূন্যের রেকর্ড গড়েছেন বাংলাদেশী অলরাউন্ডার। এভাবে উইকেট ছুড়ে আসা সাকিবের জন্য নতুন কিছু নয়। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এভাবেই আগ্রাসী শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন সাকিব।

No comments:

Post a Comment