Sunday, January 22, 2017

আহত যুবককে উদ্ধার করতে ট্রাক চাপায় নিহত ২

গাজীপুরে গাড়ি চাপায় আহত পথচারীকে বাঁচাতে গিয়ে প্রান গেল দু’জনের। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় রোববার সকালে এঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরগুনা সদর থানার হেউলিগুনিয়া এলাকার জয়নুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০) ও আজ্ঞাত যুবক (৩৫)। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার কালিয়াকৈর-নবীনগর সড়কে একটি পিক-আপ এক পথচারীকে পেছন দিক থেকে চাপা দেয়।এতে তিনি গুরুতর আহত হন। আপর পথচারী জাহাঙ্গীর হোসেন আহতকে উদ্ধার করার সময় আপর একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা দুজনই ঘটনাস্থলে মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment