Monday, January 30, 2017

ইয়েমেনে মার্কিন কমান্ডো হামলা, নিহত ছিল ১৪

ইয়েমেনের মধ্যাঞ্চলে আল কায়েদার একটি ঘাঁটিতে মার্কিন কমান্ডো বাহিনী হামলা চালিয়েছে। এতে ১৪ জন নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।
আল-বাইদা প্রদেশে এ অভিযানে বেশ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় এক মার্কিন নাগরিক নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। ইয়াকলা এলাকার একটি গ্রামে ৪৫ মিনিট স্থায়ী এই অভিযানে আল-কায়েদার তিন নেতা নিহত হয়েছেন। এর আগে স্থানীয় সূত্রগুলো জানিয়েছিল, এই অভিযানে আল কায়দার ৪১ জন ও ১৬ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। একজন প্রাদেশিক কর্মকর্তা বলেন, অভিযানের সময় হেলিকপ্টার থেকে একটি হাসপাতাল, স্কুল ও মসজিদ লক্ষ্য করে হামলা চালানো হয়।

No comments:

Post a Comment