পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে দুই
প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও
আন্তরিক। তিনি বলেন, ইতোমধ্যেই দুই দেশ বহুদিনের জমে থাকা বেশকিছু সমস্যা
সফলতার সাথে সমাধান করেছে। দ্বিপাক্ষিক এই সম্পর্ক বজায় রাখতে আমরা অনেক
আশাবাদী। রোববার সন্ধ্যায় রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
(আরসিসিআই) আয়োজিত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবধন শ্রিংলাকে
দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা
বলেন।
আরসিসিআই এর সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো
বক্তব্য রাখেন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য আইন উদ্দিন, জেলা
পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,
দুই দেশের আন্তরিক সম্পর্কের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক উন্নয়নের
অনেক সুযোগ রয়েছে। এ সময় তিনি ভারতীয় উদ্যোক্তাদের পারস্পরিক সুবিধার্থে
এখানে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক
বিকাশে আমাদের এগিয়ে আসতে এবং একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে ভারতীয় হাই
কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আগামী দিনে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক
এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : বাসস

No comments:
Post a Comment