রাজধানীর
গুলশান-১ -এর ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে
মার্কেটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিসের
১৭টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে
জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ
মোদক সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়ে তারা কাজ শুরু করেছেন। ফায়ার সার্ভিস
সূত্রে জানা গেছে, মার্কেটের কাঁচা বাজার অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। এই
অংশের ভবনের কিছু জায়গা ধসেও পড়েছে। এ পুরো মার্কেটই ধোয়ায় আচ্ছন্ন হয়ে
আছে। ডিসিসির এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে সেখানকার কয়েকজন
মালিক জানিয়েছেন।

No comments:
Post a Comment