Tuesday, January 3, 2017

ব্রাজিলের কারাগারে সংঘর্ষ, নিহত ৬০

ব্রাজিলের মানাউসে নগরী আনিসিও জোবিম কারাগারে মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে ৬০ বন্দি। আহতের সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। সংঘর্ষের সময় বেশ কিছু কারাবন্দি পালিয়ে গেছে। তাদের ধরার চেষ্টা চলছে। রোববার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ব্রাজিলের ওই জেলের পরিবেশ। সোমবার তা চরম আকার ধারণ করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,
মাদকপাচারকারী দু’‌টি দলের মধ্যে সংঘর্ষেই জড়িয়ে পড়ে জেলের বাকি কয়েদিরা। সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছয় যে, ৭৪ জন বন্দী এবং ১২ জন কারারক্ষীকে আটক করে রাখে কয়েদিরা। ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার অন্যান্য দেশের জেলে মাদক পাচারকারীদের রমরমা নতুন কিছু নয়, তবে এত বড় সংঘর্ষের ঘটনা এর আগে সেদেশে ঘটেনি। জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, রবিবার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত এই সংঘর্ষ চলে। পরিস্থিতি এমনই ভয়াবহ হয়ে গেছিল যে, প্রাথমিকভাবে নিরাপত্তাকর্মীরাও জেলের ভিতরে ঢুকতে সাহস পাচ্ছিলেন না। পরে অতিরিক্ত বাহিনী এনে পরিস্থিতি সামাল দেয়া হয়। দক্ষিণ আমেরিকার দেশে কারাগারগুলির দুরবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি। তাদের দাবি, নিরাপত্তার যথাযথ পরিকাঠামো তো এই জেলগুলিতে নেই, বন্দীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশও নেই।‌‌

No comments:

Post a Comment