ছোট
লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিই করে ফেললেন অর্ধেক কাজ। জিত
রাভেল ও টম ল্যাথাম জুটির সংগ্রহ ৫৬ রান। দলের প্রয়োজন যখন মাত্র ৫৩ রান,
তখন রাভেলকে সাজঘরে ফেরারেন কামরুল ইসলাম রাব্বি। ৪০ বলে ৩৩ রানে সাজঘরে
ফিরেন রাভেল। ক্রিজে এসেছেন গ্রান্ডহোম। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে
১৭৩ রানের গুটিয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি
তারা। ১০৯ রানের ছোট্ট লক্ষ্য নিয়ে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ মুহূর্তে
৫১ রানের জুটি গড়েন দুই পেসার তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি। ৩৩ রান
করে ফিরেন নয় নম্বর ব্যাটসম্যান তাসকিন। ৭ রানে ফিরেন রুবেল হোসেন। ১০
নম্বর বাটসম্যান কামরুল অপরাজিত থাকেন ২৫ রানে। নিউজিল্যান্ডের তিন পেসার
নিল ওয়েগনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট তিনটি করে উইকেট নেন। অন্য উইকেটটি
অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল
করার সুযোগ মিলেনি বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের। এর আগে আজ চতুর্থ
দি সকালে ৭ উইকেটে ২৬০ রান নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড। ৫৬ রান নিয়ে খেলতে
নামা নিকলস ৯৮ রানে আউট হন। মাত্র ২ রানের জন্য তিনি সেঞ্চুরি করতে
পারেননি। মিরাজের শিকার হয়ে ফিরে যান তিনি। ৩৫৪ রানে অলআউট হয়
নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৪টি, কামরুল ইসলাম রাব্বি
এবং মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট পান। তাসকিন আহমেদ পেয়েছেন ১টি
উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায়
বাংলাদেশ। ৮ রান করে আউট হন এই অধিনায়ক। তামিম ফিরে যাওয়ার পর
মাহমুদুল্লাহকে নিয়ে ভালোই খেলছিলেন সৌম্য সরকার। কিন্তু ৩৬ রানে তিনি
বিদায় নেন। এরপর সাকিব আল হাসান আউট হন ৮ রান করে। এরপর মাহমুদুল্লাহর
ব্যাটে ভর করে কিছুদুর এগিয়ে যায় বাংলাদেশ। ওয়াগনারের বলে ৩৮ রানে ফিরেন
তিনি। সাব্বির রহমান ও নুরুল হাসান ফিরেন কোনো রান না করেই।

No comments:
Post a Comment