কলকাতার
ইডেন গার্ডেন্সে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই
শেষে স্বাগতিক ভারতকে ৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। এর ফলে তিন ম্যাচ সিরিজে
২-১ এ শেষ করে হোয়াইটওয়াশ এড়ালো সফরকারীরা। ইডেনে আজ আগে ব্যাট করে ৮
উইকেটে ৩২১ রান সংগ্রহ করেছে ইয়ন মরগানের দল। জবাবে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৬
রান করতে পেরেছে ভারত। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিলো ভারতের।
ক্রিজে তখনো ৭০ বলে ৮০ রান করে অপরাজিত কেদার যাদব। যাদবেই জয়ের স্বপ্ন
দেখছিলো ভারত। প্রথম দুই বলে একটি ছয় একটি চারে ১০ রান সংগ্রহ করার পর
ভারতের জয় সময়ের ব্যাপার মনে হয়েছে। কিন্তু পরপর দুটি ডট বল দেন ইংলিশ
পেসার ক্রিস ওকস। পঞ্চম বলে যাদব আউট হয়ে গেলে এক বলে ছয় রানের কঠিন
সমীকরণে আটকা পড়ে ভারত।
শেষ বলে স্ট্রাইক পেয়ে বিনয় কুমার কোন রান নিতে
পারেননি। ফলে ৩১৬ রানে থামে ভারতের ইনিংস। এর আগে বড় টার্গেট তাড়া করতে
নেমে ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও বিরটা কোহলি ও যুবরাজ সিং ৬১
রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে। দলীয় ১০২ রানে ও ব্যক্তিগত ৫৫ রানে কোহলি
ফিরে গেলে যুবরাজও(৪৫) বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর ধোনীও ফিরে গেলে হারের
শঙ্কায় পরে ভারত। তবে ষষ্ঠ উইকেটে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান কেদার যাদব ও
হারদিক পান্ডিয়ার ১০৩ রানের জুটিতে ম্যাচে ফিরে আসে ভারত। যাদব তার ৭৫ বলে
৯০ রানের দুর্দান্ত ইনিংসের পথে ১২টি চার ও একটি ছক্কা হাকিয়েছেন। ইংলিশ
বোলারদের মধ্যে বেন স্টোক ৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন। এর আগে টস হেরে ব্যাট
করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় ৩২১ রানের পুজি
গড়ে ইংল্যান্ড। জেসন রয় ৬৫, জনি বেয়ারেস্টো ৫৬ ও শেষ দিকে বেন স্টোক ঝড়ো
গতিতে ৩৯ বলে ৫৭ রান করেন। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। ম্যান অব
দ্যা ম্যাচ- বেন স্টোকস, ম্যান অব দ্য সিরিজ- কেদার যাদব।

No comments:
Post a Comment