ডোনাল্ড
ট্রাম্পের দেশে এইচ -১বি ভিসার নিয়ম-কানুনের খোলনলচে পরিবর্তন করার বিল
সেনেটে পেশ হতেই শুক্রবার মুখ থুবরে পড়ল ভারতের আইটি সেক্টর৷ এদিন শেয়ার
মার্কেটে প্রায় চার শতাংশ পতন ঘটল আইটি সেক্টরে৷ ইনফোসিসের সূচক নামল
প্রায় ২.৫০ শতাংশ৷ বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) টিসিএস ২.১৮ ও উইপ্রোর
২.১৮ শতাংশ দাম কমল৷ ভারতীয় শেয়ার বাজারের বৃহত্তম এই তিন আইটি সংস্থার
পতনের জেরে বাজার পড়ল প্রায় ১১৯ পয়েন্টে৷ ইনফোসিস, টিসিএস,
উইপ্রোর
পতনের সঙ্গে সঙ্গে এদিন টেক মহেন্দ্রার ৩.৮০ শতাংশ, হ্যাক্সওয়ার
টেকনোলজিসে ৯.৭৩ শতাংশ ও এইচসিএল টেকের দাম দাম পড়ল প্রায় ৩.৭৯ শতাংশ৷
মার্কিন মুলুকে ভিসা ঝড়ের ধাক্কায় শুক্রবার বিএসই আইটি পড়ল ২.৪৫ শতাংশে৷
সবমিলিয়ে এদিন প্রায় ২২ হাজার কোটি টাকার লোকসান ঘটাল আইটির বাজারে৷ তবে,
হঠাৎ কেন এই পতন? আজ, মার্কিন সেনেটে পেশ হয় এইচ -১বি ভিসার বিল৷ এই বিল
কার্যকর হলে আগামী দিনে আমেরিকায় চাকরি পেতে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে
হবে ভারতীয়দের৷ আইনের গেরোয় সবথেকে বেশি বিপাকে পড়বেন ভারতীয়রাই৷ কারণ,
ভারত থেকেই সবথেকে বেশি সংখ্যক তথ্যপ্রযুক্তি ডিগ্রিধারীরা সে দেশে পাড়ি
দেয় চাকরির জন্য৷ বিলে বলা হয়েছে, এইচ -১বি ভিসা দিয়ে কোনো কর্মীকে
আমেরিকার বাইরে থেকে আনলে, এখন থেকে তাকে ন্যূনতম এক লাখ ডলার বেতন দিতে
হবে৷ অর্থাৎ আমেরিকার বেতন কাঠামোর প্রায় সমান৷ এত দিন এই ঊর্ধ্বসীমা ছিল
৬০ হাজার ডলার৷ কম বেতনে ভালো কর্মচারী পেতে অধিকাংশ ক্ষেত্রেই ভারতের মতো
দেশ থেকে কর্মী নিয়ে যায় মার্কিন সংস্থাগুলি৷ এই বিল পাশ হয়ে গেলে, তেমনটা
আর সম্ভব হবে না৷ ফলে, ভিসা বিল নিয়ে সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় আইটি
সংস্থাগুলি৷ আর তার জেরেই বাজারে রেকর্ড পতন৷

No comments:
Post a Comment