গত
বছরের শেষের দিনগুলো ভালো কাটল না চিত্রনায়িকা মাহিয়া মাহির। কারণ পরিচালক
শাহনেওয়াজ শানূর ছবিতে সিডিউল না দেয়ায় তাকে শোকজ পাঠিয়েছিল শিল্পী সমিতি।
ছবির নাম ‘পলকে পলকে তোমাকে চাই’। বেশ কিছুদিন আগে এ ছবিতে মাহিকে
চুক্তিবদ্ধ করে শুটিং শুরু হলেও বিয়ের কারণে আর শুটিং করা হয়নি। বিয়ের পর
মাহি অভিনয়ে ফিরেন। এরপর এ ছবির কিছু অংশের শুটিং করেন। কিন্তু হঠাৎ করে আর
সিডিউল দেননি তিনি। ছবির পরিচালক গত ৩০ ডিসেম্বর পরিচালক সমিতি, প্রযোজক
সমিতি ও শিল্পী সমিতির কাছে মাহির বিরুদ্ধে অভিযোগ করেন। অবশেষে এ অভিযোগের
কারণেই মাহিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে শিল্পী সমিতি। বিষয়টি নিয়ে কথা
বলতে নারাজ মাহি।
নিজেই পরিচালকের সঙ্গে মিটিয়ে নিতে চাইছেন। এবার নতুন
বছরের শুরুতে শোনা গেল নতুন আরেক খবর। ১১ জানুয়ারি থেকে মোস্তাফিজুর রহমান
মানিকের ‘পাপী’ (আগের নাম ইফতেখার) ছবির শুটিং করার কথা ছিল মাহির। কিন্তু
মাহি কিছুদিন আবারও কাজ থেকে বিরতি নেয়ার কথা জানিয়েছেন। ফলে নির্ধারিত
তারিখে শুরু হচ্ছে না এ ছবির শুটিং। পরবর্তী সময়ে কবে নাগাদ শুটিং শুরু হবে
এ বিষয়ে পরিচালকের কাছে জানতে চাওয়া হলে গণমাধ্যমকে পরিষ্কার করে কিছুই
জানাননি তিনি। তবে মাহিয়া মাহি অবসরে গেলেও ছবির অন্য শিল্পীদের নিয়ে শুটিং
শিগগিরই করা হবে বলে জানিয়েছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

No comments:
Post a Comment