Thursday, January 12, 2017

লিটন হত্যার প্রধান সন্দেহভাজন জামায়াত নেতার ছেলে আটক

গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম হত্যার প্রধান সন্দেহভাজনসহ দুজনকে আটকের দাবি করেছে র‌্যাব। আটক প্রধান সন্দেহভাজন হলেন- আশরাফুল ইসলাম। তিনি সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলীর ছেলে।
এছাড়া তার সহযোগী  জহিরুল ইসলামকেও আটক  করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়, বুধবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমদু খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে। গত ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় সুন্দরগঞ্জের নিজ বাড়িতে ঘরে ঢুকে এমপি লিটনকে গুলি পালিয়ে যায় দুর্বৃত্তরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সাড়ে ৭টায় লিটনের মৃত্যু হয়।

No comments:

Post a Comment