ইনজুরির
আঘাতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি
ভিলিয়াস মার্চে নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে
নিয়েছেন। কনুইয়ের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। তবে
টেস্ট ক্রিকেট থেকে অবসরের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সাবেক প্রোটিয়া
অধিনায়ক। সম্প্রতি ডি ভিলিয়ার্স জানান, সীমিত ওভারের ক্রিকেটে তার লক্ষ্য
২০১৯ বিশ্বকাপে খেলা। এর পরই গুঞ্জন ওঠে, টেস্টকে বিদায় বলে দিচ্ছেন তিনি।
সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে কাল ডি ভিলিয়ার্স জানালেন, ‘আমি নিউজিল্যান্ডের
বিপক্ষে টেস্ট সিরিজে থাকতে পারছি না। আমার নিজেকে প্রস্তুত করতে আরও সময়
প্রয়োজন। আমার লক্ষ্য, অবশ্যই ২০১৯ বিশ্বকাপ। আমি এ শিরোপাটি জিততে চাই।
তাই বলে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না। আমি কোনো ফরম্যাট থেকেই
অবসর নিচ্ছি না। আর এটাই নিশ্চিত। এমন কোনো কিছুই আমি করছি না।’ গত বছরের
জানুয়ারির পর সাদা পোশাকে আর খেলেননি ডি ভিলিয়ার্স। সেবার ইংল্যান্ডের
বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে হাশিম আমলার উত্তরসূরি হিসেবে অধিনায়ক হন
তিনি। জুলাইয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। আর এ
ইনজুরি তাকে বেশ ভুগিয়েছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজের পর
তাদেরই মাটিতে টেস্ট সিরিজে খেলতে পারেননি। পরে শ্রীলংকার বিপক্ষেও টেস্ট
সিরিজে খেলেননি। এ সময় প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক পাকাপাকিভাবে করা হয় ফাফ
ডু প্লেসিকে।

No comments:
Post a Comment