সম্প্রতি
ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা একটি তেলেগু ছবির আইটেম নাম্বারে
পারফর্ম করেছেন। যা দেখে গ্ল্যামারে মজেছে ভারতবাসী। জ্বালার মতোই
গ্ল্যামারসর্বস্ব ভারতের টেনিসকন্যা সানিয়া মির্জা। জ্বালা আর সানিয়া একই
রাজ্যের। জ্বালা গুট্টা যেমন খেলার বাইরেও শিরোনামে থাকেন তেমনি সানিয়াও।
জ্বালার মতোই হিন্দি ছবির আইটেম নাম্বারে পারফর্ম করার প্রস্তাব দেয়া
হয়েছিল সানিয়াকে।
একটা, দুটো নয়- একাধিক ছবির প্রস্তাব ছিল সানিয়ার কাছে!
তেলেগু ছবিতে ছোটখাটো পোশাকে নাচতে দেখা গিয়েছিল জ্বালাকে। সানিয়ার পরিণতিও
অনেকটা সেরকমই হচ্ছিল। সব ঠিকঠাক থাকলে ছোটখাটো পোশাকে সানিয়াকেও নাচতে
দেখতেন ভারতবাসী। ফ্যাশন শো’য়ে সানিয়া বহুবার হেঁটেছেন। তবে হিন্দি ছবিতে
আইটেম ডান্সের প্রস্তাব পেলেও তা নাকচ করে দেন সানিয়া। কিছুদিন আগে
টেলিভিশনের এক শো’য়ে এসে সানিয়া ফাঁস করেন চমকপ্রদ এক তথ্য! সেই শো’য়ের
সঞ্চালক ছিলেন সাজিদ খান ও রীতেশ দেশমুখ।

No comments:
Post a Comment