Wednesday, January 18, 2017

রাশিয়া থেকে হেলিকপ্টার কিনছে পাকিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ রাশিয়ার কাছ থেকে হেলিকপ্টার কেনার চুক্তি করেছে। বেসামরিক কাজে ব্যবহারের জন্য রাশিয়ার কাছ থেকে এই প্রথম হেলিকপ্টার কিনছে পাকিস্তান। সোমবার রুশ সংবাদ সংস্থা তাসের বরাতে ডন এ খবর দিয়েছে। খবর বলা হয়, বেসামরিক কাজে ব্যবহারের উপযোগী এমআই-১৭১ হেলিকপ্টার চলতি বছরের মাঝামাঝি সরবরাহ করা হবে। বেলুচিস্তানের অর্থ বিভাগের শীর্ষ এক কর্মকর্তা চুক্তির বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেলিকপ্টারে ১৪টি ভিআইপিসহ ২৬টি সাধারণ আসন থাকবে।
জরুরি অবস্থায় এসব আসন সরিয়ে সেখানে ১৪টি স্ট্রেচার নেয়া যাবে। এ হেলিকপ্টার কিনতে ১ কোটি ৫২ লাখ ডলার ব্যয় হবে। যাত্রী ও মালামাল পরিবহন, চিকিৎসা এবং জরুরি কাজে এটি ব্যবহার করা হবে বলে জানান তিনি। সামরিক পরিবহন হেলিকপ্টার এমআই-১৭ এর বেসামরিক সংস্করণ হল এমআই-১৭১। পাকিস্তানের সামরিক বাহিনী এরই মধ্যে এমআই-১৭ ব্যবহার করছে।

No comments:

Post a Comment