Wednesday, January 18, 2017

স্বামীদের ভোটার বানাতে নারীদের অদ্ভুত পরামর্শ

স্বামীরা ভোটার না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে দাম্পত্য সম্পর্কে না জড়াতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেনিয়ার এক নারী এমপি। কেনিয়ার উপকূলীয় শহর মোসবাসার নারী এমপি মিশি এমবোকো কেনিয়ার নারীদের উদ্দেশ্যে এক বক্তৃতায় বলেন, এ কৌশলই তোমাদের গ্রহণ করতে হবে। এটাই সবচেয়ে ভালো কৌশল। ভোটার আইডি না দেখানো পর্যন্ত তাদের সঙ্গে সহবাস কর না।’ দেশটিতে চলতি বছরের ৮ আগস্ট ভোটার নিবন্ধন শুরু হবে। আর শেষ হবে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি। মিশি এমবোকো বলেন, সেক্স হচ্ছে একটা শাক্তিশালী অস্ত্র।
ভোটার হতে অনিচ্ছুক স্বামীদের উৎসাহিত করতে এ অস্ত্র ব্যবহার করতে হবে। তিনি বলেন, ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট বাড়াতে এটাই সবচেয়ে ভালো কৌশল। মিশি এমবোকোর বরাত দিয়ে কেনিয়ার স্ট্যান্ডার্ড নিউজপেপার জানায়, তার স্বামী এরই মধ্যে ভোটার হয়েছেন। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা দ্বিতীয়বারের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তবে মিশি এমবোকোসহ বিরোধী জোটের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তিনি।

No comments:

Post a Comment