নরসিংদীতে
বাড়ি থেকে ডেকে এনে আলামিন মিয়া (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে
হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর শহরের কাউরিয়া পাড়া
এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এঘটানায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
নিহত
আলামিন কাউরিয়া পাড়া এলাকার ইমান আলীর ছেলে। তিনি নরসিংদী পরিবহনের
যাত্রীবাহী বাসের চালক হিসেবে চাকরি করতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা
যায়, গত এক সপ্তাহ পূর্বে বাস ভাড়া নিয়ে কাউরিয়া পাড়া এলাকার রানা বাহিনীর
এক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রানা বাহিনীর সদস্যরা
আলামিনকে পিটিয়ে আহত করে। সর্বশেষ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রানা
বাহিনীর প্রধান রানা ঝগড়ার বিষয়টি মীমাংসা করার জন্য মোবাইল ফোনে আলামিনকে
ডেকে নেন। এর পর রাত ১১টার দিকে কাউরিয়া পাড়া তৈয়মুর রহমান ট্রেক্সটাইল এর
পাশের একটি স্থানে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার
উপ-পরিদর্শক (এস আই) মনির হোসেন জানান, নিহত আলামিনকে উপর্যুপুরি কুপিয়ে ও
গুলি করে হত্যা করা হয়। তবে কি কারণে হত্যাকাণ্ড তা এখনো পরিষ্কার নয়।
এঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

No comments:
Post a Comment