Sunday, January 15, 2017

স্ট্রেচারে মাঠ ছাড়লেন ইমরুল

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই বিশ্ব রেকর্ড গড়েছেন ইমরুল কায়েস। আর দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের সাথে ব্যাটিও করছিলেন ভালো। কোনো উইকেট ছাড়াই ১২ ওভারে ৪৫ রান যোগ ছিলেন এই জুটি। তবে বিপত্তি হলো এর পরের ওভারের শেষ বলে। দ্রুত ১ রান নিয়ে প্রান্ত বদলের পরই বেঁকে বসেন তিনি।
মাঠে খানিকটা চিকিৎসা নিয়ে কাজ হয়নি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় বাঁ-হাতি এই ব্যাটসম্যানকে। পরে তাকে মাঠ থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

No comments:

Post a Comment