Sunday, January 15, 2017

ভারত-শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা

পুর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর শেষ করেই ফেব্রুয়ারিতে ভারতে একমাত্র টেস্ট খেলতে যাবে দল। এরপরই শ্রীলঙ্কা সফর। এ দুই সিরিজের জন্য আজ ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। প্রাথমিক দলে ফিরেছেন নাসির হোসেন, আল আমিন হোসেন ও এনামুল হক। প্রথমবারের মতো দলে এসেছেন উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ।
৩০ জনের প্রাথমিক দল : তামিম ইকবাল, আব্দুল মজিদ, এনামুল হক, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, মেহেদি মারুফ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তানভীর হায়দার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিষ রায়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও ইবাদত হোসেন।

No comments:

Post a Comment