Thursday, January 26, 2017

বংশালে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৩

রাজধানীর বংশালে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। এসময় তিনজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ তিনজন হলেন- আল আমিন (২০), ওসমান (২৫) ও আবদুস সামাদ (২৭)। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বংশালের আলুবাজার এলাকার ওই কারখানায় আগুন লাগে।
ওই কারখানার শ্রমিক নজরুল ইসলাম জানান, কারখানায় রাত দেড়টার দিকে হঠাৎ করেই আগুন লাগে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই আগুনে তিন শ্রমিক দগ্ধ হন। পরে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ঢামেক সূত্র জানায়, রাত আড়াইটার দিকে দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।

No comments:

Post a Comment