সিরিয়ার
আলেপ্পো শহরের সাত বছর বয়সী এক কন্যাশিশু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি লিখেছে। বানা আলাবেদ নামের এই
শিশুটি যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো থেকে টুইট করার জন্য ইতিমধ্যে বিশ্বব্যাপী
পরিচিতি পেয়েছে। আলাবেদ লিখেছে, ‘সিরিয়ার শিশুদের জন্য আপনি অবশ্যই কিছু
করবেন, কারণ তারা আপনার নিজের সন্তানের মতো এবং আপনার মতো শান্তি তাদেরও
প্রাপ্য।’
বানা বর্তমানে তুরস্কে বসবাস করছে। ডিসেম্বরে আলেপ্পোর হাজার
হাজার বাসিন্দা যখন শহরটি ছাড়ে, তখন পরিবারের সঙ্গে বানাও শহরটি ছেড়ে আসে।
অবরুদ্ধ পূর্ব আলেপ্পো থেকে পাঠানো বার্তাগুলোর কারণে বানার টুইটার
অ্যাকাউন্টটি ক্রমে খ্যাতিমান হয়ে ওঠে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ
এরদোগান তাকে প্রেসিডেন্ট প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে কোলে নিয়ে আদর করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা বানা আলাবেদের চিঠির অনুবাদ প্রকাশ করা হল।
প্রিয় ডোনাল্ড ট্রাম্প,
আমার নাম বানা আলাবেদ এবং আমি সিরিয়ার আলেপ্পোর একজন সাত বছর বয়সী বালিকা। গত ডিসেম্বরে অবরুদ্ধ পূর্ব আলেপ্পো থেকে চলে আসার আগে আমার পুরো জীবন সিরিয়াতেই কেটেছে। সিরিয়ার যুদ্ধের কারণে যে শিশুরা দুর্ভোগ পোহাচ্ছে আমি তাদেরই একজন। কিন্তু এখন, তুরস্কে আমার নতুন বাসায় আমি শান্তিতে আছি। আলেপ্পোতে আমি স্কুলে ছিলাম কিন্তু বোমাবর্ষণের কারণে সেটি ধ্বংস হয়ে যায়। আমার কিছু বন্ধু মারা যায়। তাদের জন্য আমার মনে খুব দুঃখ। ইচ্ছা করে তারা আমার সঙ্গে আসুক আর আমরা একসঙ্গে খেলা করি। আমি আলেপ্পোয় খেলতে পারি না, ওটা মৃত্যুর শহর হয়ে গিয়েছিল। এখন তুরস্কে, আমি বাইরে গিয়ে আনন্দ করতে পারি।

আমি স্কুলে যেতে পারি যদিও আমি এখনও যাইনি। এসব কারণেই আপনিসহ সবার
জন্য শান্তি গুরুত্বপূর্ণ। লাখ লাখ সিরীয় শিশু এখন আমার অবস্থায় নেই এবং
তারা সিরিয়ার বিভিন্ন অংশে দুর্ভোগ পোহাচ্ছে। পূর্ণবয়স্ক মানুষদের কারণেই
তারা দুর্ভোগ পোহাচ্ছে। আমি জানি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন, তাই কি
অনুগ্রহ করে আপনি সিরিয়ার শিশু ও মানুষদের রক্ষা করতে পারবেন? আপনি অবশ্যই
সিরিয়ার শিশুদের জন্য কিছু করবেন কারণ তারা আপনার সন্তানের মতো এবং আপনার
মতো শান্তি তাদেরও প্রাপ্য। আপনি যদি প্রতিজ্ঞা করেন সিরিয়ার শিশুদের জন্য
আপনি কিছু করবেন, তাহলে ইতিমধ্যেই আমি আপনার নতুন বন্ধু হয়ে গেছি। সিরিয়ার
শিশুদের জন্য আপনি কী করেন তা দেখার অপেক্ষায় রইলাম। আপনার বানা আলাবেদ

No comments:
Post a Comment