পাপুয়া
নিউগিনিতে ৮.০ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববারের এ
ভূমিকম্পে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভ
-ইউএসজিএসের তথ্য মতে, পাপুয়া নিউগিনির বোগেনভিলি দ্বীপের পশ্চিমের আরওয়া
থেকে ৪৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। এদিকে ভূমিকম্পের
প্রতিক্রিয়া হিসেবে পাপুয়া নিউগিনি ও পার্শ্ববর্তী সলোমন আইসল্যান্ড,
নাউরু, ফোনপি, কোসরাই, ভানুয়াতু, চুক ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি
করা হয়েছে।

No comments:
Post a Comment