Tuesday, January 3, 2017

নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট টাইগারদের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। মাহমুদুল্লাহর অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৪১ রান করেন। এরআগে নিউল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইনিংসের ২য় ওভারেই অপেনার ইমরুল কায়েস ব্যক্তিগত শূন্য রানে রনচির বলে হেনরিকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত আসেন। এসময় দলের রান ছিল ৫। এরপর তামিম ইকবাল এবং সাব্বির রহমান ইনিংস মেরামতের চেষ্টা করেন।
কিন্তু দলীয় ২৮ রানের মাথায় তামিম ইকবাল ব্যক্তিগত ১১ রানে আউট হন। বেন হুইলারের শিকার হন তিনি। দলের ৬ষ্ঠ ওভারে জোড়া আঘাত হানেন টি-টোয়েন্টিতে অভিষিক্ত ফার্গুসন। টানা দুই বলে তিনি তুলে নেন সাব্বির রহমান ও সৌম্য সরকারের উইকেট। তখন দলের রান ৩০ রান। এরপরে সাকিব আল হাসান দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন। সাকিব এবং মাহমুদুল্লাহ পঞ্চম উইকেট জুটিতে ৩৭ রান যোগ করেন। দলীয় ৬৭ রানে গ্রান্ডমির বলে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন সাকিব। ৬ষ্ঠ উইকেট জুটিতে মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক ৩২ রান যোগ করেন। দলীয় ৯৯ রানে মোসাদ্দেক ১৭ বলে ২০ রান করে আউট হন। মাহমুদুল্লাহ ৪৭ বলে ৫২ রান করে ফার্গুসনের বলে বোল্ড হন। নিউজিল্যান্ডের পক্ষে ফার্গুসন সর্বোচ্চ ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন।

No comments:

Post a Comment