জে-গ্রিন
সাকাই টুর্নামেন্টে উৎসবের দ্বিতীয় দিনে তিন ম্যাচের দুটিতে জিতেছে
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল। তবে তিন ম্যাচেই গোল পেয়েছেন
স্বপ্না। তার গোলের সুবাদেই দল জিতেছে দুটি ম্যাচ। রোববার ওসাকায় অনুষ্ঠিত
আমাগাসাকি মহিলা দলকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। সিরাত জাহান স্বপ্না একাই
দু’গোল করেন। এছাড়া কৃষ্ণা রানী ও মার্জিয়া একটি করে গোল করেন।
থাইল্যান্ড
অনূর্ধ্ব-১৬ মহিলা দলের কাছে অবশ্য টাইব্রেকারে ২-৪ গোলে হেরেছে বাংলাদেশ
মহিলা দল। নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। তৃতীয় ম্যাচে
স্বপ্নার দু’গোলের ওপর ভর করে টোকিও ইউনিভার্সিটি একাডেমিকে ৪-০ গোলে হারায়
বাংলাদেশ। বাকি দুটি গোল করেন শিউলি ও আঁখি। সফরে সাত ম্যাচের মধ্যে
তিনটিতে জয়, একটি ড্র ও দুটিতে হেরেছেন কৃষ্ণা রানীরা।

No comments:
Post a Comment