গাজীপুরের
কালিয়াকৈর উপজেলায় দুর্ঘটার কারণে মৈত্রি এক্সপ্রেস ট্রেনের চারটি চাকা
লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর টাঙ্গাইলে ঢাকাগামী চারটি ট্রেন আটকা পড়েছে।
রোববার সকাল থেকে র্দীঘ সময় ধরে আটকা পড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস, একতা
এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন।ফলে চরম দুর্ভোগে পড়েছে
সাধারণ যাত্রীরা। টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার
ইসমাইল হোসেন জানান, কলকাতাগামী মৈত্রি ট্রেনটি দুর্ঘটনার পর সকাল সাড়ে
১০টা থেকে জেলার মির্জাপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেস, একই উপজেলার মহেড়ায় একতা
এক্সপ্রেস ও সদরে নীল সাগর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন আটকা পড়েছে। আটকে
থাকা সব ট্রেনগুলোই ঢাকাগামী।

No comments:
Post a Comment