কানাডার
কুইবেক সিটির একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন
বলে জানা যাচ্ছে। মসজিদের পরিচালক টিভিএ নিউভিলসকে বলেন, কিউবেকের ইসলামি
কালচালাল সেন্টারে মাগরিবের নামাজের সময় তিন বন্দুকধারী গুলিবর্ষণ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়জন নিহত হয়েছেন। ওই সেন্টারের ফেসবুক
পাতায় ঘটনাস্থল ও পুলিশের ছবি পোস্ট করে বলা হয়, "গুলির ঘটনায় কয়েকজনের
মৃত্যু হয়েছে।"
পুলিশ বলছে, এ ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। তবে
বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এর আগে একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা
রয়টার্সকে জানান, কিউবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের ভেতরে কমপক্ষে
তিনজন বন্দুকধারী প্রবেশ করেছিল। গুলিতে কত লোক আহত হয়েছেন, তা এখন
পর্যন্ত জানা যায়নি। জামায়াতে প্রায় ৪০ জন মুসুল্লি ছিলেন বলে জানা গেছে।
এটাই ওই এলাকার প্রধান মসজিদ। এদিকে গুলির ঘটনার পর মসজিদ এলাকায়
নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও ঘটনা পরবর্তী
ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনেক জরুরি যান ইসলামিক
সেন্টারের সামনে অবস্থান করছে। সূত্র : বিবিসি

No comments:
Post a Comment