শুরুতে
ইচ্ছা ছিল নায়িকা হিসেবে ক্যারিয়ার গড়ার। কিন্তু সেটা না হয়ে আইটেম গানে
পারফর্মের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন বিপাশা কবির। তবে মনের
বাসনা যার নায়িকা হওয়া সেকি আর দমে থাকতে পারেন? নিজের চেষ্টা আর পরিশ্রম
তাকে শেষ অবদি চিত্রনায়িকা হিসেবে দাঁড় করিয়েছে। তাই বর্তমানে আইটেম গার্ল
পরিচয় ছাপিয়ে দর্শক হৃদয়ে চিত্রনায়িকা হিসেবেই স্থান করে নিয়েছেন বিপাশা।
কিছুদিন আগে ‘খাস জমিন’ নামের একটি ছবিতে অভিনয় করেন এ নায়িকা। এতে তার
বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন। চলতি বছরেই ছবিটি আলোর মুখ দেখবে
বলে আশাবাদী বিপাশা। এ ছাড়া ‘পাষাণ’ নামের একটি ছবিতেও অভিনয় করছেন তিনি।
এতে কলকাতার নায়ক ওমের বিপরীতে দেখা যাবে তাকে। আইটেম গার্ল থেকে নায়িকা
হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বিপাশা কবির বলেন, ‘গুণ্ডামি ছবিতে অভিনয় করে
ভালো সাড়া পেয়েছি। আর এ ছবিতে আমি একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পাই।
ছবির
গল্প, গান সবকিছুই দারুণ ছিল। ইচ্ছা তো ছিল নায়িকা হিসেবে ক্যারিয়ার গড়ার।
কিন্তু সেটি না হয়ে আইটেমে কাজের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে যাই। আর এ
কাজটি করেও দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। প্রথম অভিনয় করি পোড়ামন ছবিতে।
তারপর গুণ্ডামি ও জিরো থেকে টপ হিরো সিনেমায় কাজ করি। নায়িকা হিসেবে
দর্শকরা আমাকে এতটা গ্রহণ করবে ভাবতে পারিনি। সবার কাছে কৃতজ্ঞ আমি।’
আগামীর পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনেপ্রাণে সিনেমার
মানুষ। অভিনয় নিয়েই থাকতে চাই। এর বাইরে কিছুই ভাবতে পারি না।’

No comments:
Post a Comment