Tuesday, January 31, 2017

প্রেমিক হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়াই যথেষ্ট : আলিয়া ভাট

বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত ও জনপ্রিয় তারকা অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে ইতিমধ্যে প্রচুর ভক্ত জুটিয়েছেন তিনি। অনেকেই প্রিয় নায়িকার সম্পর্কে জানতে মুখিয়ে আছেন। সম্প্র্রতি এক সাক্ষাৎকারে উঠে এলো আলিয়ার বিভিন্ন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিজের বয়ফ্রেন্ড প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন ২৩ বছর বয়সী এই নায়িকা। আরও জানিয়েছেন তিনি নাকি চুরিও করেছেন! সাক্ষাৎকারে ভাটকন্যা আলিয়া জানান, একবার ছবির শুটিং সেটে নাকি ভীষণ ঘুম পেয়েছিল তার। তাই সেট থেকে বালিশ চুরি করে ঘুমোতে চলে গিয়েছিলেন তিনি। প্রেমবিষয়ক মুখরোচক রসালো গল্পের রানীও বলা হয় তাকে। বলিউড অভিনেতা সিদ্বার্থ মালহোত্রার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের।
সেসব নিয়ে আগে কখনও মুখ খোলেননি আলিয়া। অবশ্য এবারও মুখ খোলেননি বটে, তবে বলেছেন, ১৮-৫০ যে কোনো বয়সের পুরুষই নাকি তার বয়ফ্রেন্ড হতে পারেন। তিনি বলেন, ‘আমার বয়ফ্রেন্ড হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়াই যথেষ্ট। তবে শর্ত একটাই। বয়ফ্রেন্ডের ফোন চেক করতে দিতে হবে। আমি প্রথমেই চেক করে নেব ফোনটা আনলক আছে কিনা।’ এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাইলে এ নায়িকা বলেন, ‘আমি একটা দেয়াল তৈরি করে নেব। যাতে কোনো দিন ট্রাম্পের সঙ্গে কথা না বলতে হয়।’

No comments:

Post a Comment