নেপিয়ারে
কিউইদের বিপক্ষে টি২০ সিরিজের প্রথম ম্যাচ দিয়ে অর্ধশত টি২০ ম্যাচ খেলার
রেকর্ড গড়লেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার টস জিতে প্রথমে
ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাশরাফি। বাংলাদেশের পঞ্চম
খেলোয়াড় আর ক্রিকেট বিশ্বের ৪৬তম ক্রিকেটার হিসেবে তিনি এই রেকর্ড গড়েন।
মাশরাফির আগে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান,
মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম
ইকবাল টি২০তে অর্ধশত ম্যাচ খেলার রেকর্ড গড়েন। পূর্বের ৪৯টি টি২০ ম্যাচে
মাশরাফির সংগ্রহ ৩৮ উইকেট। পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি টি২০ ম্যাচ
খেলেন মাশরাফি। ৯ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন তিনটি। জিম্বাবুয়ের বিপক্ষে
৭টি, ভারতের বিপক্ষে ৫টি, নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টি (চলতি টি২০সহ),
শ্রীলঙ্কার বিপক্ষে ৪টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি, অস্ট্রেলিয়ার
বিপক্ষে ৩টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি২০ ম্যাচ খেলেছেন টাইগার
অধিনায়ক। এরআগে ২০০৬ সালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে
টি২০ ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির।

No comments:
Post a Comment