Tuesday, January 3, 2017

দুর্দান্ত ক্যাচ সাকিবের, খেলায় ফিরল বাংলাদেশ

দুর্দান্ত ক্যাচ নিলেন সাকিব আল হাসান। আর সেই সুবাদে নিউজিল্যান্ডের প্রথম উইকেট পেল বাংলাদেশ। তৃতীয় ওভারে রুবেলের বলে ছক্কা হাকানোর চেষ্টা করেছিলেন ডেঞ্জারম্যান নিল ব্রুম।
সাকিব ডিস স্কয়ার লেগে বাউন্ডারির কাছাকাছি থেকে বলটি রুখেন। তবে ধরা মানে ছিল বাউন্ডারির বাইরে চলে যাওয়া। তিনি বলটি শূন্যে ছুড়ে দিয়ে বাউন্ডারির বাইরে পা ফেলে আবার ভেতরে ঢুকে ক্যাচটি লুফেন। তবে সেজন্য তাকে ডাইভ দিতে হয়েছিল। এর ফলে নিউজিল্যান্ডের স্কোর দাড়ায় ১ উইকেটে ১৮। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে করেছিল ৮ উইকেটে ১৪১ রান।

No comments:

Post a Comment