Monday, January 23, 2017

রংপুরে ১৫ লাখ টাকার গাজা উদ্ধার : গ্রেফতার ৪

রংপুরে ১৫ লাখ টাকার গাজা ও বিদেশীমদসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সোমবার সকালে নগরীর সাতমাথায় এই অভিযান চালায় র‌্যাব।রংপুর র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক নজরুল ইসলাম জানান, কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১১-৭১০০) করে গাজা ও বিদেশী মদ নিয়ে যাচ্ছিল। সকাল ১১ টার দিকে নগরীর সাতমাথায় ট্রাকটিতে অভিযান চালিয়ে এক’শ ৪৩ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশীমদসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো  চালক কুষ্টিয়ার মধুপুরের মতিয়ার রহমানের পুত্র রাজু(২২),
হেলপার একই এলাকার আব্দুর রহমানের পুত্র বাচ্চু(২৪), কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর গ্রামের আবুল হোসেনের পুত্র আবুল কালাম(২৫) এবং নাগেশ্বরীর পশ্চিম রায়গঞ্জের আবুল হোসেনের পুত্র আবুল কালাম(২৬)। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে কোতয়ালী থানায় মামলা হয়েছে।

No comments:

Post a Comment