Sunday, January 22, 2017

বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে মা-ছেলে নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রামের হবিবর রহমানের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার ছেলে রাজ্জাক মণ্ডল (৩৫)। গান্ধীমারা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজুর রহমান জানান, মা-ছেলে একটি মোটরসাইকেলে করে রাজবাড়ী যাচ্ছিল।
পথে ওই এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মাঝে পড়ে যায়। এসময় দুই যানবাহনের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

No comments:

Post a Comment