হে
আল্লাহ, পুরো উম্মতের ওপর রহম কর, সব মানুষকে হেদায়েত দাও। হে আল্লাহ,
পেরেশানি দূর করে দাও। হে আল্লাহ, ইজতেমাকে কবুল কর, আমাদের দোয়া কবুল কর।
অশ্রুসজল চোখে এমনি গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে
তাবলিগ জামাতের ৫২তম বিশ্ব ইজতেমা। রোববার বেলা ১১টা ১২ মিনিটে শুরু হয়ে
১১টা ৪২ মিনিট পর্যন্ত দীর্ঘ মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা
মুহাম্মদ সা'দ। প্রথম ১৫ মিনিট পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো
উচ্চারণ করেন তিনি। শেষ ১৫ মিনিটে উর্দু ভাষায় দোয়া করেন। এর আগে হেদায়েতী
বয়ানও করেন মাওলানা সা'দ। মোনাজাতে মাওলানা সা'দ বলেন, হে আল্লাহ! তুমি
ইজতেমাকে কবুল কর। ইজতেমাকে হেদায়েতের উসিলা বানাও। নবীর পথে আমাদের চলার
তওফিক দাও।
আমাদের দ্বীনদারী নসিব কর, গোমরাহি থেকে বাঁচাও। তিনি বলেন,
সমগ্র মানবজাতির ওপর রহমত নাজিল কর। তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও।
হে আল্লাহ, ইসলামের খেদমতকারী সব প্রতিষ্ঠানকে হেফাজত কর। ইসলাম ও
মুসলমানদের হেফাজত কর। ধর্মের নামে কোনো অধর্মের ছায়া যেন আমাদের গ্রাস
করতে না পারে, তা থেকে রক্ষা কর। মাওলানা সা'দ বলেন, যাবতীয় সন্ত্রাস থেকে
বিশ্বকে রক্ষা কর। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে কুফরি, মোনাফেকি দূর করে
দাও। তোমার নির্দেশিত পথে চলার তৌফিক দাও। আমাদের সব নেক চাহিদা পূরণ করে
দাও। আমাদের রোগব্যাধি থেকে মুক্তি দাও। নবীওয়ালা জিন্দেগি আমাদের নসিব কর।

No comments:
Post a Comment