নাটোরের
সিংড়া উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে একই পরিবারের মা ও দুই শিশু
সন্তানসহ চারজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী । রোববার সকাল
সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোর ব্রিজ এলাকায় এ
দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলো- নাটোর
শহরের বঙ্গজল এলাকার ঐশি পরিবহনের মালিক লিখন হোসেনের স্ত্রী সুলতানা ও
তার দুই সন্তান ঐশি এবং শাকিব। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান,
সকালে বগুড়া থেকে নাটোরগামী যাত্রীবাহী লিখন পরিবহন (বগুড়া জ ১১-০১৫০)
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসের চার যাত্রী
ঘটনাস্থলেই নিহত ও আরও ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সিংড়া
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা
যায়নি বলে জানান ওসি।

No comments:
Post a Comment