Sunday, January 22, 2017

দেশে এখন দরকার পুরুষশাসিত সরকার

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, যে দেশে দীর্ঘদিন নারীশাসিত সরকার থাকে সে দেশের পুরুষ আর পুরুষ থাকে না। বাংলাদেশে এখন পুরুষশাসিত সরকার দরকার। শনিবার বিকালে কৃষক শ্রমিক জনতা লীগ কালিয়া ইউনিয়ন শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, বাইরে আওয়ামী লীগ-বিএনপি দ্বন্দ্ব দেখালেও ভেতরে ভেতরে তাদের খুব মিল। অবরোধের সময় বিএনপি ১০টি গাড়ি পুড়িয়ে থাকলে বাকি ৯০টিই পুড়িয়েছে আওয়ামী লীগ।
ব্যর্থ নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে এটিও বুঝাতে ব্যর্থ হয়েছেন। বিএনপি নিজেরা কিছু করতে পারে না বলেই আজ কাদের সিদ্দিকীকে কাছে ডাকছে। দলের কালিয়া ইউনিয়ন সভাপতি আবদুল করিম মাস্টার সভায় সভাপতিত্ব করেন। এতে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, টাঙ্গাইল জেলা সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম সরকার লাল, উপজেলা সভাপতি আতাউর রহমান চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম প্রমুখ বক্তব্য দেন।

No comments:

Post a Comment