Sunday, January 22, 2017

সুরঞ্জিতের সাবেক এপিএসের কারাদণ্ড

দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ ওমর ফারুকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে এক কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা এবং মোহাম্মদপুরে তার একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। জরিমানা দিতে না পারলে বাড়তি আরও দুই বছর ছয় মাস কারাভোগ করতে হবে তাকে। রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

No comments:

Post a Comment