সাত
মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের নিষেধাজ্ঞার
পর এবার পাল্টা ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে ইরাকে। দেশটির শিয়া ধর্মীয় নেতা
মুকতাদা আল-সদর দাবি করেছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে ইরাক থেকে মার্কিন
নাগরিকদের অবশ্যই বহিষ্কার করতে হবে।
খবর প্রেসটিভির। রোববার নিজের
ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আপনার দেশের নাগরিকরা ইরাক ও অন্য
দেশে স্বাধীনভাবে ঢুকবে; আর এসব দেশের নাগরিকরা আমেরিকায় ঢুকতে পারবে না!
এটা অবশ্যই ঔদ্ধত্যপূর্ণ নীতি। যদি তাই হয় তাহলে এসব দেশ থেকে আপনার
নাগরিকদের আপনি নিয়ে যান।’

No comments:
Post a Comment