যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা অভিবাসন বিষয়ক নির্দেশনা ও নিষেধাজ্ঞার
বিরোধীতা করে বরখাস্ত হয়েছেন দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি
ইয়েটস। খবর বিবিসির। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার রাতেই স্যালি ইয়েটসকে
বরখাস্তের আদেশ দেন। স্যালি প্রেসিডেন্ট ওবামার সময়ে নিয়োগ পেয়েছিলেন।
সম্প্রতি শরণার্থী কর্মসূচি চার মাসের জন্য স্থগিত এবং সাতটি মুসলিম দেশের
নাগরিকদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে দেয়া ট্রাম্পের নির্বাহী আদেশ
কার্যকরে বিচার বিভাগকে নিষেধ করেছিলেন ফেডারেল সরকারের সর্বোচ্চ আইন
কর্মকর্তা ইয়েটস।
তিনি বলেছিলেন, ট্রাম্পের আদেশ আইনসম্মত কি না- সে বিষয়ে
তিনি নিশ্চিত নন। ওই বক্তব্যের পরপরই টুইটারে ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া
আসে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এখনও ওবামার অ্যাটর্নি জেনারেল আছে। এরপর
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ইয়েটস বিচার বিভাগের সঙ্গে
‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। ইয়েটসের জায়গায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল
হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভার্জিনিয়ার অ্যাটর্নি ডানা বোয়েন্তেকে।

No comments:
Post a Comment