দু’মাস
পরই বাংলা পঞ্জিকায় নতুন বর্ষের সূচনা হবে। নাট্যাঙ্গনে এ নিয়ে চলছে
প্রস্তুতি। সেই প্রস্তুতিতে এবার অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মাহফুজ
আহমেদ ও শমী কায়সার। এ দুই তারকা সম্প্রতি নববর্ষের একটি নাটকে অভিনয়ের
জন্য চূড়ান্ত হয়েছেন। ‘তালপাতার পাখা’ শিরোনামের এ নাটকটি পরিচালনা করবেন
চয়নিকা চৌধুরী।
নাটকটি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘পহেলা বৈশাখের জন্য
আমিও একটি নাটক তৈরি করছি। যেখানে মাহফুজ আহমেদ ও শমী কায়সার অভিনয় করবেন।
শমী কায়সার প্রতি বছর আমার একটি নাটকে হলেও অভিনয় করেন।’ নাটকের
স্ক্রিপ্টের কাজ চলছে। এ মুহূর্তে ভালোবাসা দিবসের নাটক নির্মাণ নিয়ে
ব্যস্ত রয়েছেন চয়নিকা। এর পরপরই নববর্ষের নাটকের কাজ শুরু করবেন বলে তিনি
জানিয়েছেন।

No comments:
Post a Comment