Monday, January 30, 2017

শ্রেয়া এবার বাদ পড়লেন

অরিজিৎ সিংয়ের পর এবার রোষের মুখে পড়লেন শ্রেয়া ঘোষাল। সুলতান ছবিতে সালমান নিজেই অরিজিতের গান বাদ দিয়েছিলেন। সেটা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার একইরকম ঘটনার শিকার হলেন শ্রেয়া ঘোষালও। এবারের নায়ক শাহরুখ খান। বলিউড বাদশা তার ‘রইস’ ছবিতে শ্রেয়াকে দিয়ে গান করিয়ে সেটা ছবি থেকে বাদ দিয়েছেন। অরিজিতের মতো শ্রেয়াও বিষয়টি প্রকাশ্যে আনেননি এবং এ নিয়ে কোথাও কোনো আলোচনাও করেননি।
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছেন শ্রেয়ার এক ভক্ত। তিনি টুইটার অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। শ্রেয়ার সেই ভক্তের করা টুইটটি এখন ভাইরাল হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে আসরে নাকি নেমেছেন খোদ শ্রেয়াও। পাল্টা টুইট করে তিনি সান্ত্বনা দিয়েছেন ভক্তকে। শ্রেয়া লিখেছেন, ‘একজন শিল্পী যেমন অনেক ভালোবাসা দিয়ে গান গায়, তেমনি একজন পরিচালককেও ছবির স্বার্থে অনেক সময়ই অনেক কিছু বাদ দিতে হয়।’

No comments:

Post a Comment