শেষ
টেস্টে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড ৩৫৪ রানে গুটিয়ে গেছে। ফলে
বাংলাদেশের প্রথম ইনিংস থেকে তারা ৬৫ রানে এগিয়ে রয়েছে। বৃষ্টির কারণে
তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। চতুর্থ দিনে সোমবার কিউইরা শেষ তিন উইকেট
হারিয়ে ৯৪ রান যোগ করেছে। অপরাজিত ব্যাটসম্যান হেনরি নিকলস এদিন থেমেছেন
৯৮ রানে। দিনের শুরুতে প্রথম সাফল্য এনে দেন সাকিব।
তার বলে টিম সাউদি
মেহেদী হাসান মিরাজের তালুবন্দি হন। বাকি দুটি উইকেটের একটি নেন মিরাজ,
নিকলসকে বোল্ড করেন। অন্যটি রানআউট। সাকিব ৫০ রানে ৪ উইকেট নেন। মিরাজ ও
রাব্বি দুটি করে এবং একটি উইকেট পান তাসকিন। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে
বাংলাদেশ ২৮৯ রান করে। প্রথম টেস্টের হারে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে
রয়েছে।

No comments:
Post a Comment