পর্দার আড়ালে গ্রহটি নিজেকে লুকিয়ে রেখেছে ১৮ বছর। যেন লজ্জাবতী নারী। প্রায় ৪ হাজার ১শ’ কোটি মাইল চওড়া চাকতি বা ‘প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক’টি সৌরমণ্ডলের নক্ষত্র থেকে প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল দূরে। আদতে সে একটি ভিনগ্রহ। নাম তার ‘হাইড্রা’। মহাকাশে হাবল স্পেস টেলিস্কোপের চোখে অবশেষে ধরা পড়ল তার মুখ। তার অবস্থান ১৯২ আলোকবর্ষ দূরের অন্য একটি সৌরমণ্ডলে। গ্রহটি ওজনে আমাদের সূর্যের চেয়ে কিছুটা হালকা। তার বয়সও খুব একটা বেশি নয়। আমাদের সূর্যের বয়স ৫০০ কোটি বছর।
আর হাইড্রার বয়স মাত্র ৮০ লাখ বছর। গ্রহটির হদিস পেয়েছে মেরিল্যান্ডের বাল্টিমোরের স্পেস টেলিস্কোপ সায়েন্স ইন্সটিটিউটের জ্যোতির্বিজ্ঞানী জন ডেবেসের নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষক দল। যে গবেষক দলে একজন বাঙালিও রয়েছেন। তিনি হলেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অ্যাসোসিয়েট প্রফেসর সুনন্দ মুখোপাধ্যায়। তিনি লিখেছেন- গ্যাস, কণাস্রোত আর ধুলোবালির ঘন ও পুরু চাদরটা গ্রহটির মুখের ওপরে পর্দা বানিয়ে মুখ ঢেকে রেখেছে। গ্রহটি চেহারায় আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় বৃহস্পতি গ্রহের মতোই।

No comments:
Post a Comment