ইসরাইল
ধ্বংস করা হবে বলে ইরান সরকার যে হুমকি দিয়েছিল তার বিরুদ্ধে পাল্টা
ব্যবস্থা নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চাইছে তেল
আবিব। শনিবার ফেসবুকে একটি ভিডিও বার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন
নেতানিয়াহু জানান, শিগগিরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার
পরিকল্পনা করছি আমি। ইসরাইলকে ধ্বংস করার জন্য ইরান সরকারের পক্ষ থেকে
হুশিয়ারি কিভাবে মোকাবেলা করা যাবে তা নিয়ে আলোচনা করব। খবর আল-জাজিরার।
ভিডিওতে ইংরেজিতে বক্তব্য দিয়েছেন নেতানিয়াহু।
তবে সেখানে পার্সি ভাষায়
সাবটাইটেল জুড়ে দেয়া হয়েছে। ভিডিওতে ইরানি জনগণকে আশ্বস্ত করে নেতানিয়াহু
বলেন, ‘আমরা তোমাদের বন্ধু, শত্রু নই। সরকার নিষ্ঠুর- জনগণ নয়; শাসক
আক্রমণাত্মক- জনগণ উষ্ণ...। তোমাদের (ইরানিদের) গর্ব করার মতো ইতিহাস আছে।
তোমাদের সমৃদ্ধ সংস্কৃতির দেশ রয়েছে। দুঃখজনকভাবে তোমরা মোল্লা শাসনে
আবদ্ধ।’

No comments:
Post a Comment