বৈরী
আবহাওয়া ও ঝড়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে।
আহত হয়েছেন আরও অনেকে। খবর বিবিসির। দেশটির জরুরি অবস্থা মোকাবেলায়
দায়িত্বপ্রাপ্তদের বরাত দিয়ে বিবিসি জানায়, উপদ্রুত এলাকা জর্জিয়া ও এর
আশপাশের এলাকায় ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ওই অঞ্চলের গভর্নর
নাথান ডিল। ঝড়ে এই এলাকাতেই ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে।
এদিকে শনিবার
টর্নেডোর জেরে মিসিসিপিতে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির আবহাওয়া দফতর
বলছে, আগামী দিনে আবহাওয়া আরও খারাপ হওয়ার আশংকা রয়েছে। আবহাওয়ার
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ফ্লোরিডা ও দক্ষিণ জর্জিয়াতে আরও ঝড় এবং একটি
'টর্নেডো' আঘাত হানতে পারে।

No comments:
Post a Comment