ডোনাল্ড
ট্রাম্পের প্রেসিডেন্সিকে অযৌক্তিক ও হাস্যকর বলে অভিহিত করেছেন
অস্ট্রেলিয়ান অভিনেত্রী ক্যাট ব্লানচেট। এনবিসি টেলিভিশনের টক শো ‘দ্য
টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। টকশোর
বিভিন্ন পর্যায়ে তিনি ট্রাম্পকে নিয়ে হাস্যরসও করেন। সোমবার রাতে
অভিনেত্রী হাজির হয়েছিলেন জিমি ফ্যালনের টকশোতে। অনুষ্ঠানের শুরুতেই তিনি
মুখ থেকে চুইনগাম বের করেন। সেটিকে পুরুষাঙ্গের আকৃতি বানিয়ে বলেন, দেশের
অবস্থা এখন ছোট বলসহ এই বস্তুটির মতো।’ এরমাধ্যমে তিনি ট্রাম্পের
পুরুষতান্ত্রিক মনোভাবের কথা বুঝাতে চেয়েছেন।
সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি
আলোচনা রাজনীতিতে নিয়ে যান। ‘খারাপ উপদেশ’ নামে একটি সেগমেন্ট আছে টক
শোতে। এপর্যায়ে তিনি সব টাকা ট্রাম্পকে দিয়ে দিতে বলেন। অনুষ্ঠানের আরেকটি
পর্যায় ‘ইউজেস টু ম্যানি মেটাফোর’এ অভিনেত্রী ট্রাম্পের শাসনকে মিডলাইফ
ক্রাইসিস বলে মন্তব্য করেন। উদাহরণ হিসেবে তিনি ট্রাম্পের নেয়া সাম্প্রতিক
পদক্ষেপের কথা তুলে ধরেন। গত ২০ জানুয়ারি আমিরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ
নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
তথ্যসূত্র: গার্ডিয়ান, মর্নিং সিডনি হেরাল্ড।

No comments:
Post a Comment