Thursday, January 26, 2017

সুনামগঞ্জে পাচারকালে দুই শিশু উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে পাচারকালে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। উপজেলার উত্তর শ্রীপুর সীমান্ত থেকে স্থানীয়রা বুধবার সন্ধ্যায় তাদের উদ্ধার করেন। উদ্ধার শিশুরা হল, জেলার ছাতক উপজেলার লেবার পাড়ার আব্দুল করিমের ছেলে নাসির উদ্দিন (৯) ও মমশর আলীর ছেলে হাবিবুর রহমান (১০)।
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় শিশু নাসির ও হাবিব কান্নাকাটি করছিল। তারা জানায়, ভাঙ্গাড়ি ব্যবসায়ী সফিক মিয়া ঠেলা গাড়ি ঠেলার জন্য তাদের ওই ঐলাকায় নিয়ে আসেন। সফিক  দোয়ারাবাজার উপজেলার বরখাল গ্রামের আব্দুল গফুরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আশিক আলী জানান, খবর পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ী সফিক মিয়ার হেফাজত থেকে শিশু দু'টিকে উদ্ধার করা হয়। পরে অভিভাবকদের এনে রাতেই তাদের হাতে শিশু দুটি তুলে দেয়া হয়। এ সময় নরসিংহপুর ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment