Monday, January 23, 2017

ব্যাট হাতে লড়ছেন রাব্বি-তাসকিন

একের পর এক উইকেট হারিয়ে দল যখন বিপর্যস্ত, তখন হাল ধরলেন দুই পেসার। তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম জুটি বেধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দলের দু:সময়ে এই জুটির সংগ্রহ ৫০ রান। দুই ছক্কা ও এক বাউন্ডারি হাকিয়ে ৩৩ রান নিয়ে ব্যাট করছেন তাসকিন। আর তিন বাউন্ডারি ও এক ছক্কা হাকিয়ে ২৪ রান করেছেন রাব্বি। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০১ রানের লিড নিয়েছে বাংলাদেশ। এর আগে আজ চতুর্থ দি সকালে ৭ উইকেটে ২৬০ রান নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড। ৫৬ রান নিয়ে খেলতে নামা নিকলস ৯৮ রানে আউট হন। মাত্র ২ রানের জন্য তিনি সেঞ্চুরি করতে পারেননি। মিরাজের শিকার হয়ে ফিরে যান তিনি।
৩৫৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৪টি, কামরুল ইসলাম রাব্বি এবং মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট পান। তাসকিন আহমেদ পেয়েছেন ১টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। ৮ রান করে আউট হন এই অধিনায়ক। তামিম ফিরে যাওয়ার পর মাহমুদুল্লাহকে নিয়ে ভালোই খেলছিলেন সৌম্য সরকার। কিন্তু ৩৬ রানে তিনি বিদায় নেন। এরপর সাকিব আল হাসান আউট হন ৮ রান করে। এরপর মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে কিছুদুর এগিয়ে যায় বাংলাদেশ। ওয়াগনারের বলে ৩৮ রানে ফিরেন তিনি। সাব্বির রহমান ও নুরুল হাসান ফিরেন কোনো রান না করেই।

No comments:

Post a Comment