খাগড়াছড়িতে
সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে । লক্ষ্মীছড়ি উপজেলার চেয়ারম্যান সুপার
জ্যোতি চাকমার মুক্তির দাবিতে এ অবরোধ ঘোষণা করে সুপার জ্যোতি চাকমা মুক্তি
সংগ্রাম কমিটি। অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দুরপাল্লার যানবাহন চলাচল
বন্ধ রয়েছে।
অবরোধের কারণে জেলাজুড়ে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা।
রোববার রাত ২টার দিকে সরকারি বাসভবন থেকে অস্ত্র ও গুলিসহ লক্ষ্মীছড়ি
উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটক করে যৌথবাহিনী। এ ঘটনায়
লক্ষ্মীছড়ি থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

No comments:
Post a Comment